ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নেশাগ্রস্থ ছেলের অন্যায় আচরনে অতিষ্ট হয়ে রশি দিয়ে বেঁধে রেখেছে বাবা

মহিপুরে নেশাগ্রস্থ মাতাল ছেলেকে রশি দিয়ে হাত-পা বেধে অভিনব কায়দায় শাস্তি দিলেন তার বাবা। শনিবার মহিপুরের ¯øুইজগেট এলাকার ইউনুচ মিয়ার ছেলে এলাকার চিহ্নিত মাদক সেবি শাওন (১৮) কে মাতলামির কারনে কাদার ভিতরে তার হাত-পা রশি দিয়ে বেধে শাস্তি দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, শাওন দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে যার কারনে সন্তানের অপকর্মের কারনে এলাকার লোকজন তার পিতা ইউনুচ মিয়াকে বিভিন্ন ধরনের কটুক্তি করে আসছে। মাদক সেবন করে মাতলামি করার কারনে এমন শাস্তি দিলে পরবর্তীতে এলাকার লোকজন নেশাগ্রস্ত শাওনের হাত-পা বাধা রশি খুলে দেয়। শাওনের বাবা ইউনুস এ প্রতিবেদক কে জানায়, আমার ছেলের অন্যায় আচরনে আমি অতিষ্ট হয়ে রশি দিয়ে বেঁধে রেখেছিলাম।

ads
ads
ads

Our Facebook Page

↑